বায়োমেট্রিক পদ্ধতি: নিবন্ধন করলেই ১০ লাখ টাকা পুরস্কার!

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

বায়োমেট্রিক পদ্ধতি: নিবন্ধন করলেই ১০ লাখ টাকা পুরস্কার!

Manual5 Ad Code

Robibiometric

সুরমা মেইল নিউজ : বায়োমেট্রিক পদ্ধতিতে রবি আজিয়াটা লিমিটেডের সিম নিবন্ধন করে গ্রাহকরা জিতে নিতে পারেন ১০ লাখ টাকা পুরস্কার। এ পদ্ধতিতে সিম নিবন্ধনে উৎসাহিত করতে আকর্ষণীয় এ ক্যাম্পেইন চালু করেছে কোম্পানিটি।

Manual4 Ad Code

বুধবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইন অনুযায়ী আগামী ৩১ মে মধ্যে সিম নিবন্ধন করে একজন গ্রাহক জিতে নিতে পারবেন ১০ লাখ টাকা।

Manual7 Ad Code

এছাড়া চলতি মাসের ১৬ থেকে ৩১ মে-এর মধ্যে রবির গ্রাহকরা বায়োমেট্রিক সিম নিবন্ধন করলে ৫০ টাকার ফ্রি টক টাইম পাবেন। পাঁচ দিন মেয়াদী এ টক টাইম দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কথা বলতে পারবেন গ্রাহকরা।

ক্যাম্পেইন চলাকালে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একজন করে গ্রাহক পুরস্কার হিসেবে পাবেন ১০ হাজার টাকা। আর দিনে একজন করে গ্রাহক এক লাখ টাকা জিতে নিতে পারবেন। আকর্ষণীয় এ ক্যাম্পেইনে একজন গ্রাহক মাত্র একবারই বিজয়ী হতে পারবেন বলে জানায় রবি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code