চকলেট বয় এখন কুমড়ো পটাশ!

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মে ২১, ২০১৬

চকলেট বয় এখন কুমড়ো পটাশ!

Manual3 Ad Code
far_34381_0
বিনোদন ডেস্ক : ফারদিন খান বলিউডে নিজের প্রতিচ্ছবি তৈরি করেছিলেন একজন ‘চকলেট বয়’ হিসেবে। এখন সেই চকলেট বয় নিজেকে বানিয়েছেন কুমড়ো পটাশ। গাল ঝুলে গেছে, পেট বেড়ে হয়েছে বেঢপ।
বোঝাই যাচ্ছে, বাছবিছার না করেই চালিয়ে যাচ্ছেন ধুন্ধুমার খাওয়া দাওয়া।কিন্তু যারা চকলেট বয় ফারদিনের আকর্ষণীয় দেহসৌষ্ঠব নিয়ে মেতেছিলেন তারাই বা মেনে নিবেন কেন? কোমর বেঁধে নেমে গেলেন সমালোচনায়। কেউ কেউ এখনকার ফারদিনকে আখ্যা দিয়েছেন রসগোল্লা ফারদিন হিসেবে!
কেউ কেউ আবার এক কাঠি সরেস। ফারদিনকে তুলনা করেছেন জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ীর সাথে। প্রসঙ্গত, বাপ্পি লাহিড়ীর ভক্ত মাত্রেই জানেন, তিনি দেখতো কতটা নাদুস নুদুস। অনেকে তাই এমনও বলেছেন, ফারদিনকে বেশ কিছু গহনা পরিয়ে দিলে আসল-নকল বাপ্পী লাহিড়ীকে খুঁজে বের করাই হবে বেশ কঠিন কাজ।
সম্প্রতি অনিল আম্বানির ছেলে অনন্ত আম্বানি প্রায় ১৫০ কেজি ওজন কমিয়ে ফেলেন কঠোর ইচ্ছাশক্তি দিয়ে। ফারদিনকে দেখে মনে হচ্ছে, তিনি ততটা ওজনই বাড়িয়েছেন। অনেকে তাই ব্যঙ্গ করে বলেছেন, অনন্ত আম্বানির ক্ষতি, ফারদিনের লাভ।
১৯৯৮ সালে ‘প্রেম আগান’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করা ফারদিন ক্যারিয়ারের শেষ ছবিটি করেন ২০১০ সালে। ছবিটির নাম ‘দুলহা মিল গায়া’। আপাতত বলিউড থেকে দূরে আছেন ৪২ বছর বয়সী এ ‘নো এন্ট্রি’ তারকা। সূত্র : ইন্ডিয়া টুডে
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code