চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে খালেদা বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে খালেদা বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

Manual6 Ad Code

index

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে সব ধরনের গুপ্তহত্যাসহ চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে হলে আগে নাশকতাকারীদের গডফাদার হিসেবে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত চলমান রাজনীতি ও বর্তমান পরিস্থিতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘গতকাল (সোমবার ২৩ মে) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আওয়ামী লীগের প্রদিনিধিদলের সঙ্গে সাক্ষাত করে বলেছেন- সন্ত্রাসী চক্র রুখতে হলে সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করতে হবে।’

Manual1 Ad Code

তিনি আরো বলেন, ‘ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে শুধু আসলাম চৌধুরী নয়, বিএনপির আরো অনেক শীর্ষ নেতা দেখা করেছেন। এমনকি তারেক রহমানও লন্ডনে তার সঙ্গে একাধিকবার দেখা করেছেন। তাই শুধু আসলাম চৌধুরী নয়, সমগ্র মুসলিম জাহানের শত্রু ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিস্তিতি সৃষ্টি করতে চায় তাদের গডফাদার খালেদা-তারেককেও রিমান্ডে নিতে হবে।’

Manual7 Ad Code

বাংলাদেশে আবার সমস্ত রাজনীতিবিদরা গ্রেপ্তার হতে পারে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যে এখনও ষড়যন্ত্রের রাজনীতিতে ব্যস্ত তার (গয়েশ্বর) বক্তব্যের মাধ্যমে আবারও সেটি প্রমাণ হল।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু ও সংগঠনের ঢাকা মহানগর সভাপতি শাহদাত হোসেন টয়েল প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code