সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যদি মনে করে থাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে দেশে শান্তি আসবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরিণাম ভালো হবে না এমন মন্তব্যও করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাজধানীর ভাসানী ভবন মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ মামলায় দণ্ডিত হলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে বিএনপি নেতারা আশঙ্কা করছেন। এছাড়া আরো বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে।
মির্জা আব্বাস বলেন- খালেদা জিয়ার গ্রেপ্তার দেশের মানুষ ভালোভাবে নেবে না। ক্ষমতাসীন সরকারের উচিত দেশের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা এবং খালেদা জিয়ার সঙ্গে আলাপ-আলোচনা করা। দমন-নিপীড়ন করে পৃথিবীর কোনো শাসক ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না।
তিনি বলেন- এক এগারোর আগে ও পরের মতো এখন আবারো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো একটি স্বার্থান্বেষী মহল সেই ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি করছেন। যার একটি ছায়া মহানগর বিএনপিতেও পড়তে দেখা যাচ্ছে।
আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যৌথসভার আয়োজন করেছে মহানগর বিএনপি।
এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি