‘ভাইরাল’ ব্ল্যাক দীপিকা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

‘ভাইরাল’ ব্ল্যাক দীপিকা

Manual8 Ad Code
image_35085_0
বিনোদন ডেস্ক : সম্প্রতি হলিউডে শ্যুটিং শেষ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ নিয়ে নায়িকার ভক্তদের খুশির অন্ত নেই। কবে ছবিটি মুক্তি পাবে সেই অপেক্ষাতেই সবাই। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো দীপিকা একটি ছবি।
‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ -এর শুটিং শেষের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন ৩০ বছর বয়সী দীপিকা। কালো চামড়ার পোশাকে নায়িকার ‘বোল্ড’ লুক টুইটারে রীতিমতো ট্রেন্ডিং। বাইকে সওয়ার হয়েও একটা ছবি রয়েছে তার।
ছবিটিতে দীপিকার চরিত্রের নাম সেরেনা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ছবি ‘ভাইরাল’ হলেও পর্দায় সেরেনার অ্যাকশন দেখতে দর্শককে অপেক্ষা করতে হবে। কারণ ‘জ্যান্ডার কেজ’ মুক্তি পাবে সামনের বছরের জানুয়ারিতে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code