খালেদার নির্দেশেই মোসাদের বৈঠক : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মে ২৬, ২০১৬

খালেদার নির্দেশেই মোসাদের বৈঠক : স্বাস্থ্যমন্ত্রী

Manual2 Ad Code

download (1)

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আসলাম চৌধুরী কোনোভাবেই নিজের ইচ্ছা ও সিদ্ধান্তে এই ধরনের অপশক্তির সাথে হাত মেলাতে পারে না। বৈঠক করতে পারে না। যদি তার নেতা বা নেত্রী তাকে নির্দেশ না দেয়। এ কারণে তিনি পুরস্কারও পেয়েছেন। তিনি স্থানীয় নেতা থেকে আজকে দলের জাতীয় নেতা যুগ্ম সম্পাদক হয়েছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ তাঁতিলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নাসিম বলেন- এতেই প্রমাণ হয়ে গেছে, আসলাম চৌধুরী তার নেতা বা নেত্রীর নির্দেশে এই কাজটি করেছেন। কিন্তু তাদেরকে মনে রাখতে হবে ধর্মের কল বাতাসে নড়ে। তারা ধর্মের কথা বলে রাজনীতি করে।সেই দলের নেত্রী খালেদা জিয়া এই ধরনের অপশক্তির সাথে হাত মিলিয়েছে।

বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশে গণতন্ত্র ফিরে এনেছেন। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের প্রলম্বিত বিচার তিনি সম্পন্ন করছেন। অসম্ভবকে শুধু সম্ভব করেন নাই। জীবনে বারবার ঝুঁকি নিয়ে অসাধ্য সাধন কর চলছেন। আর বাংলার জনগণ এই কাজে শেখ হাসিনাকে সহায়তা করছেন।

Manual3 Ad Code

‘দেশ এখন এগিয়ে যাচ্ছে, অগ্রগতির পথে চলছে’ দাবি করে তিনি বলেন, অনেকেই আজকে বাংলাদেশকে বাঁকা চোখে দেখে। সবচেয়ে দুঃখজনক হল এই দেশের একটি দল ও জোট হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও করে ব্যর্থ হয়ে সারা দুনিয়ার মুসলিম জাহানের শত্রু ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। কতখানি প্রতিহিংসা পরায়ণ হলে, কতখানি চক্রান্ত্রে নিমজ্জিত হলে এই ধরনের একটি অশুভ শক্তির সাথে মেলাতে পারে।

Manual5 Ad Code

তাঁতিলীগের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, তাঁতিলীগের যুগ্ম আহ্বায়ক সাধনা দাস গুপ্তা ও খগেন্দ্র চন্দ্র দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code