১ হাজার ৮৫০কর্মী ছাঁটাই: ফোনের ব্যবসা গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

১ হাজার ৮৫০কর্মী ছাঁটাই: ফোনের ব্যবসা গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট

Manual5 Ad Code

download

তথ্য ও প্রযুক্তি : ফোনের ব্যবসা গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট। আভাস মিলল গত বুধবার। এদিন মাইক্রোসফট তাদের ১ হাজার ৮৫০ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে ১ হাজার ৩৫০ জন ফিনল্যান্ডের কর্মী, যারা নকিয়াতে কর্মরত ছিল।

মাইক্রোসফট নোকিয়ার কাছ থেকে ২০১৩ সালে ৭১০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ফোনের ব্যবসা কিনে নেয়। এরপর নিজস্ব ব্র্যান্ড সারফেস নামে বাজারে ফোন ছাড়ে।

অ্যানড্রয়েড ফোনের সহজলভ্যতা ও দামের প্রতিযোগিতায় মাইক্রোসফটের সারফেস ফোন টিকতে পারেনি। যদিও সারা পৃথিবীতে ডেস্কটপ কম্পিউটারে রাজত্ব করছে উইন্ডোজ, কিন্তু ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজের জনপ্রিয়তা তেমন মেলেনি।

Manual5 Ad Code

আর এ কারণেই মাইক্রোসফট সম্প্রতি তাদের ফোনের ব্যবসা ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে মাইক্রোসফটে ফোনের ব্যবসা গুটিয়ে নেয়ার ইঙ্গিত মিলল।

Manual1 Ad Code

মাইক্রোসফটের নীতিনির্ধারক পর্যায়ে রয়েছেন কেলি কিলি। তিনি এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মাইক্রোসফট আর ফোনের ডিজাইন করছে না। তবে এক্ষুনি ফোন উৎপাদন বন্ধ হবে কিনা সে ব্যাপারে তিনি খোলাসা করে কিছু বলেননি। তবে তিনি জানিয়েছেন মাইক্রোসফট ফোন উৎপাদন না করলেও ফোনের অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার তৈরি করবে।

Manual5 Ad Code

১৯৯৮ সালে ফোনের বাজারে আসে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নকিয়া। শুরু থেকেই ফোনের বাজারে বেশ আধিপত্যের সঙ্গে ব্যবসা করে প্রতিষ্ঠানটি। এদিকে ২০১১ সালে ফোনের বাজারে আসে মাইক্রোসফট। তখন মাইক্রোসফটের ফোনের বাজার তেমন ছিল না। ২০১৩ সালে নকিয়ার কাছ থেকে ফোনের ব্যবসা কিনে নেয় মাইক্রোসফট।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code