টাইমস সেলেবেক্স শীর্ষে শাহরুখ ও শ্রদ্ধা

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

টাইমস সেলেবেক্স শীর্ষে শাহরুখ ও শ্রদ্ধা

Manual5 Ad Code

downloadবিনোদন ডেস্ক : টাইমস সেলেবেক্স এপ্রিল মাসের সূচকে বলিউডের সেরা অভিনেতা হয়েছেন শাহরুখ খান। একই সূচকে সেরা অভিনেত্রীর জায়গা দখল করেছেন ‘বাগী’ খ্যাত শ্রদ্ধা কাপুর। খবর টাইমস অব ইন্ডিয়ার

Manual4 Ad Code

বক্স অফিস পারফরম্যান্স, গণমাধ্যমে তাদের সংবাদের উপস্থিতি, ব্রান্ড এনডোর্সমেন্ট, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে তাদের জনপ্রিয়তাসহ অারো কয়েকটি বিষয় তারকাদের এ সূচক তৈরিতে বিবেচনায় নেয়া হয়। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে বলিউড সেলিব্রেটিদের নিয়ে সূচকটি প্রকাশ করা হচ্ছে। বলিউড সেলিব্রেটিদের উপর টাইমস সেলেবেক্স-ই হচ্ছে একমাত্র বিজ্ঞানসম্মত র‌্যাংকিংস ব্যবস্থা।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘ফ্যান’ মুভি, ‘রাইস’ নিয়ে ভক্ত ও অনুরাগীদের মাঝে আগ্রহ এবং তার দুটি ব্রান্ড এনডোর্সমেন্ট নিয়ে এপ্রিল মাসে গণমাধ্যমে তুমুল আলোচনায় ছিলেন শাহরুখ। আর টাইগার শ্রফের বিপরীতে সম্প্রতি মুক্তি পাওয়া মুভি ‘বাগী’, মুক্তির অপেক্ষায় থাকা ‘রক অন ২’ নিয়ে আলোচনা এবং চারটি ব্রান্ড এনডোর্সমেন্ট নিয়ে একই মাসে গণমাধ্যম অর্থাৎ প্রিন্ট, টিভি ও অনলাইনে ব্যাপক উপস্থিতি ছিল শ্রদ্ধা কাপুরের। এসব দিক বিবেচনায় তাই বলিউড সেলিব্রেটিদের মধ্যে টাইমস সেলেবেক্স গত মাসের সূচকে শীর্ষে উঠে এলেন এই দুই তারকা।

Manual7 Ad Code

এদিকে, সেলেবেক্স সূচকে শীর্ষ দশে আছেন পর্ন তারকা থেকে বলিউড অভিনেত্রী হওয়া সানি লিওন। শীর্ষ দশে তার অবস্থান চতুর্থ স্থানে। তালিকায় থাকা বাকিরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া দ্বিতীয়, আনুশকা শর্মা তৃতীয়, কঙ্গনা রানাউত পঞ্চম আর ক্যাটরিনা কাইফ ষষ্ঠ। এছাড়া অভিনেতাদের মধ্যে শীর্ষ দশে আছেন সালমান খান দ্বিতীয়, আমির খান তৃতীয়, অক্ষয় কুমার চতুর্থ এবং অমিতাভ বচ্চন পঞ্চম স্থানে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code