ইউপি নির্বাচনেও ক্ষমতাসীনরা ভোট চুরি করছে: বিএনপি

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

ইউপি নির্বাচনেও ক্ষমতাসীনরা ভোট চুরি করছে: বিএনপি

Manual6 Ad Code

images

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের পরিবেশ ও প্রক্রিয়াকে সম্পূর্ণ কলঙ্কিত করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, নির্বাচন কমিশন (ইসি) এবং আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট চুরি করেছে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

Manual6 Ad Code

তিনি বলেন, গণতন্ত্রে স্বীকৃত ভোটাধিকার সবচাইতে গুরুত্বপূর্ণ অধিকার, অথচ সেই অধিকারকে বর্তমান ভোটারবিহীন সরকার ছিনিয়ে নিয়েছে। আর নির্বাচন কমিশন ও প্রশাসন তাতে সহযোগিতা করছে।

রিজভী বলেন, মানুষের স্বাধীনতার কণ্ঠরোধ করে ও অধিকার হরণ করে সরকারের একদলীয় ব্যবস্থা চূড়ান্ত করতে ইসি বিশ্বস্ততার সঙ্গে কাজ করছে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বরাবরের মতো সরকারি দলের ক্যাডাররা রক্তাক্ত সহিংসতা, ভোট চুরি, লুট ও আধিপত্য বিস্তার করেছে। নির্ভয়ে ভোট দেয়ার পরিবেশ এখন ইতিহাসের পাতায় চলে গেছে।

Manual1 Ad Code

পঞ্চম ধাপের নির্বাচনে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘নির্বাচন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীদের বের করে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে প্রশাসনের সহায়তায় জাল ভোটের মহোৎসব চালানো হচ্ছে। বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের মারধর ও গ্রেপ্তার করা হচ্ছে। কর্তব্যরত ম্যাজিস্ট্রেট ও পুলিশ বাহিনী দলীয় ক্যাডারের ভূমিকা পালন করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code