জৈন্তাপুরে ছিনতাইকারী ছেড়ে দেয়ায় ৫ গ্রামবাসীর থানা ঘেরাও

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

জৈন্তাপুরে ছিনতাইকারী ছেড়ে দেয়ায় ৫ গ্রামবাসীর থানা ঘেরাও

Manual5 Ad Code

1

ফয়ছল আহমদ : সিলেটের জৈন্তাপুরে ২টি ধারালো চাপাতিসহ ছিনতাইকারী আটক করে গণধোলাই দিয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় পাঁচ গ্রামের জনসাধারণ। পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যায়, নাকি পুলিশ ফায়দার বিনিময়ে ছিনতাইকারীকে ছেড়ে দেওয়া হয়- শনিবার (২৮ মে) ইউপি চেয়ারম্যান এ বিষয়ে জানতে চাইলে থানার এসআই নাছির অসৌজন্যমূলক আচরণ করে। এতে ক্ষিপ্ত হয়ে ৫ গ্রামের লোকজন সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধসহ অগ্নিসংযোগ করে বিক্ষোভ করতে থাকে। 2

জৈন্তাপুর উপজেলার গৌরীশংকরসহ এলাকাবাসীরা জানান- গত বৃহস্পতিবার (২৬ মে) রাত অনুমানিক ১টায় গৌরীশংকর গ্রামের নিজাম উদ্দিনের ভাড়াঘরে হামলা, একই রাতে ৪টায় আব্দুস শুকুরের বসতঘরে হামলা, পরবর্তীতে ভোররাত ৫টায় বদর টেইলারের ঘরে চাপাতিসহ হামলা চালায় পশ্চিম ঐ গ্রামের আলতাফুর রহমান ওরফে গোটা আলতাফের ছেলে জমির উদ্দিন (৩২)। এসময় বাড়ির লোকজনের চিৎকারের শুনে গ্রামবাসী এগিয়ে এসে ২টি চাপাতিসহ জমিরকে আটক করে গণধোলাই দেয়। পরে ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাটের সহযোগিতায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে জমিরকে চাপাতিসহ হস্তান্তর করা হয়। 

পুলিশ জমিরকে গ্রহণ করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে চিকিৎসার সিলেটে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাত থেকে জমির পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সঞ্চার ঘটে।

এলাকাবাসী বলেন- পুলিশ জমিরকে ছেড়ে দিয়ে বলছে পালিয়ে গেছে। ফলে গ্রামবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে।

Manual2 Ad Code

শনিবার (২৮ মে) সকালে বিষয়টি জৈন্তাপুর মডেল থানার এসআই নাছির উদ্দিনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে নবনির্বাচিত নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাটের সাথে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৫ গ্রামের পুরুষ-মহিলাসহ জৈন্তাপুর মডেল থানা ঘেরাও করে এবং এসআই নাসিরের প্রত্যাহার ও ছিনতাইকারী জমিরকে গ্রেফতারের দাবি জানানো হয়।

Manual7 Ad Code

এসময় এলাকাবাসীর পক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুলসহ চেয়ারম্যান সম্রাট দেখা করলে তিনি এ বিষয়ে কিছু না বলে অফিসার ইনচার্জের সাথে কথা বলার জন্য বলেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে থানার সম্মুখে দুপুর ১২টায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে এবং টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ পালন করে।

Manual8 Ad Code

এলাকাবাসী শনিবার বেলা ১টায় ২৪ ঘণ্টার মধ্যে এসআই নাছিরকে জৈন্তাপুর মডেল থানা থেকে প্রত্যাহার এবং ছিনতাইকারী জমিরকে পুনারয় গ্রেফতার করার আহবান জানান। অন্যথায় ২৪ ঘণ্টা পর সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়ে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

এদিকে, এলাকাবাসীর গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি পুলিশের কাছে দেওয়া হবে বলে জানান ইউপি সদস্য মনসুর আহমদ।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট জানান- জমির উদ্দিনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ইতোপূর্বে এই ধরনের ঘটনার দায়ে গ্রামবাসী তাদেরকে এলাকা ছাড়া করে। বর্তমানে তারা গৌরীশংকর গ্রামে বাড়ি তৈরি করে বসবাস করে আসছে। সম্প্রতি সে আবার অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে। ফলে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

Manual5 Ad Code

4

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code