আলোচনায় যোগ দিবেন খালেদা

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

আলোচনায় যোগ দিবেন খালেদা

Manual6 Ad Code

images

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিবেন বেগম খালেদা জিয়া।

রোববার (২৯ মে) দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার বিকেল ৩টায় সভায় উপস্থিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ মে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কি কারণে অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন হয়েছে তা জানা যায়নি।

সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ জিয়াউর রহমানের জীবন, কর্ম ও দর্শন নিয়ে  আলোচনা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code