ঢাকায় জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

ঢাকায় জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম

Manual8 Ad Code

atif-b20160411070132

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক : ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ রোববার সকাল সাড়ে ৯ টায় জেট এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় পৌঁছান তিনি। সঙ্গে এসেছে তার ব্যান্ড দলও। এর আগে গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন আরেক শিল্পী আকৃতি কাক্কার। একটি কনসার্টে অংশ নিতেই তাদের ঢাকায় আগমন। ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করবেন আতিফ ও আকৃতি।

Manual7 Ad Code

কনসার্টটি আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হবে। তবে তার আগে আজ সকাল ১১ টায় আতিফ আসলাম ও আকৃতি কাক্কার সাংবাদিকদের মুখোমুখি হবেন রাজধানীর ওয়েস্টিন হোটেলে।

কনসার্টের উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় দুই উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও আমব্রিন। এর আয়োজন করেছে এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code