শাকিব-শ্রাবন্তীর খোলা রাস্তায় জমে উঠেছে প্রেমলীলা

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

শাকিব-শ্রাবন্তীর খোলা রাস্তায় জমে উঠেছে প্রেমলীলা

Manual1 Ad Code

শাকিব ও শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : রোমান্সে মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের কিং শাকিব ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। তাও আবার খোলা রাস্তায় জমে উঠেছে তাদের প্রেমলীলা। তবে বাস্তবে নয়, শিকারী চলচ্চিত্রের একটি গানের দৃশ্যে এমন রোমান্স দেখা যাবে।

Manual4 Ad Code

সম্প্রতি এই চলচ্চিত্রের শুটিং করতে ঢাকা থেকে লন্ডন গিয়েছেন এই চিত্রনায়ক। লন্ডনের বিভিন্ন লোকেশনে শুটিং করছেন শাকিব-শ্রাবন্তী। এই শুটিংয়ের কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ সব স্থিরচিত্রে এমন দৃশ্য দেখা গেছে।

এসব স্থিরচিত্রে দেখা যায়, শাকিবের পরনে জিন্স প্যান্ট। পায়ে কেডস। গায়ে নীল রঙের জ্যাকেট। বেশ চটপটে মনে হচ্ছে শাকিবকে। আর কালো রঙের স্কার্ট পরনে শ্রাবন্তীকে বেশ আবেদনময়ী লাগছে। স্থিরচিত্র দেখে মনে হচ্ছে, গানের গল্পে কিছুটা অভিমান করেছেন শ্রাবন্তী।

Manual1 Ad Code

কিছুদিন আগে শিকারী চলচ্চিত্রের শুটিং করে দেশে ফিরেন শাকিব। তারপর আবারও এ চলচ্চিত্রের শুটিং করতে লন্ডনে পাড়ি জমিয়েছেন এই অভিনেতা। এ সফরে চলচ্চিত্রটির তিনটি গানের চিত্রায়ন করা হবে। এ জন্য টানা এক সপ্তাহ লন্ডনে শুটিং হবে বলে জানা গেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code