গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে : মঈনুল

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে : মঈনুল

Manual3 Ad Code
download (1)সুরমা মেইল নিউজ : তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেন, যেভাবে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে সেটা মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল না।
নাগরিক ঐক্যের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর ডিআরইউ সাগরু-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছে। অথচ গণতন্ত্রের সংগ্রামে অগ্রণী মান্নাকে বিনাবিচারে আটক রাখা হয়েছে। তাকে জামিন দেয়া হচ্ছে না। বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এ ঘটনা দেখতে হতো না। বিচার বিভাগের রাজনৈতিক ব্যবহারের তীব্র বিরোধিতা করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা এস এম আকরামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আবু বক্কর সিদ্দিক ও খন্দকার সেলিম। সভা পরিচালনা করেন শহীদুল্লাহ কায়সার।
আলোচনা সভায় ড. আসিফ নজরুল বলেন, ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতাসীন এই সরকারের কাছ থেকে নয়, আমি বিচার বিভাগের কাছ থেকে ন্যায় বিচার আশা করেছিলাম। কিন্তু বিচারপতিরা যখন বিনা বিচারে আটক অসুস্থ মান্নাকে জামিনে মুক্তির রায় না দিয়ে চিকিৎসার রায় দিয়েছেন সেটা আমাকে বিস্মিত করেছে। মান্না সবসময়ই গণতন্ত্র ও বাক স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। তার গ্রেফতারের পর সবকিছুই মুখ থুবড়ে পড়েছে। ঐক্যবদ্ধভাবে মান্নার মুক্তির দাবি তুলতে হবে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code