শুক্রবার গ্রেটেস্ট মোহাম্মদ আলীর দাফন

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

শুক্রবার গ্রেটেস্ট মোহাম্মদ আলীর দাফন

Manual3 Ad Code

indexস্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে নিজের শহরে গ্রেটেস্ট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন হবে বলে জানা গেছে। শুক্রবার (১০ জুন) স্থানীয় সময় দুপুর ২টা থেকে শহরের কেএফসি ইয়োম সেন্টারে দাফনের প্রস্তুতি সম্পন্ন হবে। অনুষ্ঠানটি অনলাইনে বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে।

এ সম্পর্কে তার পরিবারের মুখপাত্র বব গানেল জানান, মোহাম্মদ আলীর ইচ্ছানুযায়ী ইসলামিক নিয়মেই তার  দাফন হবে। তবে এতে ধর্ম মত নির্বিশেষে সবাই অংশ নিতে পারবেন। কেননা ‘আলী ছিলেন বিশ্ব নাগরিক এবং তিনি জীবনের সকল ক্ষেত্রে মানুষের সাহচার্য পছন্দ করতেন।’ তবে তাকে কোথায় সমাহিত করা হবে তা এখনও জানা যায়নি। তার শেষকৃত্যে আরো আনেকের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অভিনেতা বিলি ক্রিস্টাল ও সাংবাদিক ব্রায়ান্ট গাম্বেল অংশ নেবেন।

Manual3 Ad Code

শনিবার আরিজোনার স্কটসডেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বব গানেল আরো জানান, আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স হাসপাতালে শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন ও বিশ্বের ‘গ্রেটেস্ট’ ক্রিড়াবিদ ও মানবাধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামী নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার পরিবারের সদস্যরা বলছেন, তিনি সেপটিক শকে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ৩২ বছর ধরেই তিনি পারকিসসন রোগে ভুগছিলেন।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code