জৈন্তাপুর থেকে দেড় লক্ষাধিক পিস বিড়িসহ আটক ২

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

জৈন্তাপুর থেকে দেড় লক্ষাধিক পিস বিড়িসহ আটক ২

Manual8 Ad Code

111-600x431সুরমা মেইল নিউজ : সিলেটের জৈন্তাপুর থেকে দেড় লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (০৯ জুন) উপজেলার সিলেট-তামাবিল হাইওয়ে রোডে খইরখাপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাজ্ঞান চাকমা জানান, ওই রোডে একটি পিকআপ (সিলেট-ন-১১-০৯৪৯) তল্লাশীকালে আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি ১ লাখ ৬৮ হাজার পিস জব্দ করা হয়। এসময় কানাইঘাট উপজেলা সনাতনপুঞ্জি গ্রামের শামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৬) ও একই গ্রামের আনফর আলীর ছেলে সালমান রশিদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি/২৫ডি ধারায় মামলা করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code