সরকারের বিদায়ের তৃতীয় ঘণ্টা বেজে গেছে : রিজভী

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬

সরকারের বিদায়ের তৃতীয় ঘণ্টা বেজে গেছে : রিজভী

Manual8 Ad Code

images (5)সুরমা মেইল নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার সমাজ ও রাষ্ট্রের মানবিক চেহারা হরণ করে নিয়ে এখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। সোমবার (১৩ জুন) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

Manual6 Ad Code

রিজভী বলেন- গণতন্ত্রকে উৎখাত করে গোটা  সমাজকেই অধ:পতনের শেষ অধ্যায়ে পৌঁছে দিয়েছে এই সরকার। অনাচার, পাপ আর অধিকার হরণের বিভৎসতায় সরকার এখন মৃত্যুর যন্ত্রনায় ছটপট করছে।

জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে রিজভী বলেন- এই অবৈধ ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে খুব শীঘ্রই অপরাজয়ের মনোবল নিয়ে দেশের মানুষ এক তীব্র প্রতিরোধ  গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে।

Manual6 Ad Code

সরকারের বিদায়ের থার্ড বেল অর্থাৎ তৃতীয় ঘণ্টা বেজে গেছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মাদারিপুর জেলা ছাত্রদলের নেত্রী মুনমুন আক্তার প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code