সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : মহাজোট শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য একান্তই ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, জাসদ নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা একান্তই ব্যক্তিগত মতামত। এটা দলীয় কোনো মতামত নয়। সরকারিভাবেও এর কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের বৈঠকেও এ ব্যাপারে কোনো কথা হয়নি। উনি যেটা বলেছেন, সেটা উনার ব্যক্তিগত ভিউ। এর বেশি কিছু আমি বলতে চাই না।
উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল জাসদ। এদের কারণেই দলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হয়নি। দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। আবার তাদের মধ্য থেকে একজনকে মন্ত্রী করা হয়েছে। এর প্রায়শ্চিত্ত আজীবন আওয়ামী লীগকে করতে হবে।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন- বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জোহরা খাতুন ও মুহম্মদ আব্দুস সালাম।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি