দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে

Manual6 Ad Code

images (5)

সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিএনপি এখন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমার প্রশ্ন- অভিযান হচ্ছে সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে, কিন্তু বিএনপির এতো মাথাব্যথা কেন? প্রতিদিন সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা বলছেন- সরকার নাকি দলটিকে (বিএনপি) দমন করতে চাইছে। প্রকৃতপক্ষে তাদের বক্তব্যই প্রমাণ করেছে এসব গুপ্তহত্যার সঙ্গে বিএনপিই জড়িত।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৪ জুন) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে সড়ক পরিবহন শ্রমিক লীগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জামায়াত-শিবির আগে মানুষের হাত-পায়ের রগ কাটতো। আর এখন তারা তাদের কৌশল বদলে গুপ্তহত্যা শুরু করেছে। তারা জেএমবি বা হরকাতুল জিহাদসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম দিয়ে এসব গুপ্তহত্যা করছে। এসব গুপ্তহত্যার পৃষ্ঠপোষকতা করছেন খালেদা জিয়া ও তার দল। বিএনপি নেত্রী এসব জঙ্গি-সন্ত্রাসীদের তার আঁচলের তলায় আশ্রয় দিয়েছেন।

Manual7 Ad Code

তিনি বলেন, আওয়ামী লীগ মেহেনতি মানুষের প্রতিনিধিত্ব করে। এ দলের জন্মই হয়েছিল শ্রমিক-জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এ কারণেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে শ্রমিকের বেতন বাড়ে। কোন পাটকল বন্ধ হয় না বরং পাটকলের মালিক হয় শ্রমিকরা। অন্যদিকে বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া। তারা অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল-অবরোধের ডাক দিয়েছিল। তারা মানুষের দাবি আদায়ের জন্য কোনো আন্দোলন করেনি। আন্দোলনের নামে তারা নিরীহ পরিবহন শ্রমিকদের পুড়িয়ে মেরেছিল।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতারা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code