ইতিহাস চর্চা নয়, জনগণকে নিরাপত্তা বিধান করার সময়: ইনু

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৬

ইতিহাস চর্চা নয়, জনগণকে নিরাপত্তা বিধান করার সময়: ইনু

Manual8 Ad Code

images (1)সুরমা মেইল নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় বিশেষ কোনো একটি দলকে দায়ী করা ইতিহাসসম্মত বক্তব্য নয় বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশের) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তার মতে, এখন ইতিহাস চর্চা নয়, জঙ্গিবাদ ধ্বংস করার সময়।

Manual3 Ad Code

বুধবার (১৫ জুন) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জাসদকে উদ্দেশ্য করে বলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন একটি সফল মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে। এরা যদি বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি না করত তাহলে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ভিন্ন বাংলাদেশ দেখত। সব সময় লক্ষ রাখবেন হঠকারীদের কখনোই প্রশ্রয় দেবেন না। তারা বড় বড় কথা বললেও তাদের সাহস কম। এই বৈজ্ঞানিক বিপ্লবীরা শতভাগ ভণ্ড।

Manual5 Ad Code

জাসদ নিয়ে সৈয়দ আশরাফের এই বক্তব্যকে অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন- আমরা মনে করি এ সময়ে আমাদের ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়, এটা জঙ্গীবাদ সম্পূর্ণরূপে ধ্বংস করার সময়। জনগণকে নিরাপত্তা বিধান করার সময়।

Manual7 Ad Code

বঙ্গবন্ধু হত্যার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটা ইতিহাস সম্মত বক্তব্য নয় এমন মন্তব্য করে হাসানুল হক ইনু আরও বলেন, মনে রাখতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রতিটি ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। ইতিহাস ইতিহাসের মতো বিশ্লেষণ করবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code