জঙ্গিবাদ-আ.লীগবাদ যমজ ভাই : রিজভী

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

জঙ্গিবাদ-আ.লীগবাদ যমজ ভাই : রিজভী

Manual5 Ad Code
images (2)সুরমা মেইল নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জঙ্গিবাদ ও আওয়ামী লীগবাদ যমজ ভাই, দুজনেই রক্তারক্তি পছন্দ করে। এ কারণে যেসব হত্যাকাণ্ড হচ্ছে সরকার তার কোনোরকম বিচার ও তদন্ত করছে না। সাধারণ মানুষকে হয়রানি করছে।
শনিবার (১৮ জুন) দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করে বলেন- মূল ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধে’ গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে (১৯) হত্যা করা হয়েছে। ফাহিম জঙ্গি কি না বা তার সঙ্গে আরও কেউ আছে কি না, জিজ্ঞাসাবাদে তা বের হয়ে আসত। তার আগেই তাকে হত্যা করা হলো।
তিনি বলেন- সারা দেশে পুলিশের বিশেষ অভিযানতো শেষ হয়ে গেছে। কিন্তু এখনো দমনপীড়ন চলছে। সরকার সাড়াশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের বিনা বিচারে আটক করে নীল নকসা বাস্তবায়ন করছে। পাশাপাশি ঈদকে সামনে রেখে অসৎ কিছু অসৎ পুলিশকে ধান্ধা করার সুযোগ করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে সাড়াশি অভিযানে গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code