বিক্ষোভের পরিবর্তে আলোচনা সভা বিএনপির

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

বিক্ষোভের পরিবর্তে আলোচনা সভা বিএনপির

Manual2 Ad Code

BNP-Flag-Logoসুরমা মেইল নিউজ : জঙ্গি দমনের নামে পুলিশের সাঁড়াশি অভিযানে সারাদেশ থেকে হাজার হাজার নিরীহ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে আজ শনিবার (১৮ জুন) দলটির দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েও তা থেকে পিছেয়ে আলোচনা সভা করার ঘোষণা দিয়েছে বিএনপি।

Manual4 Ad Code

পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী, আগামী সোমবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিক্ষোভ সমাবেশের পরিবর্তে আলোচনা সভা করবে মহানগর বিএনপি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি পেছানো প্রসঙ্গে বিএনপির কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code