খালেদা এতিমদের টাকা আত্মসাৎ করেছেন : হানিফ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুন ২১, ২০১৬

খালেদা এতিমদের টাকা আত্মসাৎ করেছেন : হানিফ

Manual6 Ad Code

download (1)সুরমা মেইল নিউজ : গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বান ভূতের মুখে রাম নামের মতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, আবার উনি গরীব অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন। এটা ভূতের মুখে রাম নামের মতো অবস্থা। আসলে তিনি (খালেদা) এখন বিকারগ্রস্ত হয়ে গেছেন। কখন, কোথায়, কি বললে উনি জনগণের আস্থা পাবেন, সেটা এখন তিনি বুঝতে পারছেন না।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এ সব কথা বলেন হানিফ।আগামী ২৩ জুন বৃহস্পতিবার আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে এই যৌথসভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, তার এ ধরনের বক্তব্য শুনে খুব অবাক হয়েছি। অনেকে আমাদের জিজ্ঞাসা করেছেন-হঠাৎ করে ভূতের রাম নাম?

Manual7 Ad Code

আওয়ামী লীগের এই নেতা বলেন, গুপ্তহত্যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।গুপ্তহত্যার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলছি,প্রধানমন্ত্রী বলছেন-অতীতের সব সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে দমন করা হয়েছে, সেভাবে পেট্রোলবোমা-আগুন সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই-শেখ হাসিনার নেতৃত্বে এই গুপ্তহত্যাও বন্ধ করতে সক্ষম হবো।

Manual6 Ad Code

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code