সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৬
সুরমা মেইল নিউজ : বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র মাহে রমজানের ১৬তম দিন আজ (বুধবার) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত সোমবার (২০ জুন) ইস্কাটনের লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খালেদা জিয়া।
তবে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় গত ১৯ জুন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিল বাতিল হয়ে যায়। জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
এদিকে, আগামী বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানীর গুলশানের ইমান্যুয়েলস কনভেনশন হলে ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি