সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো আখ্যা দিয়ে বলেন, তাবেলা সিজার হত্যাকাণ্ডের পরপরই কোন আইনি প্রক্রিয়া ছাড়াই জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করতে দলের ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমকে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করা হয়। এখন সেই মামলায় কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আসলে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনের পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত থাকায় দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা আগেও বলেছি জঙ্গিবাদ দমন তো দূরের কথা, বরং তাদের আড়াল করতেই তাবেলা হত্যাসহ পরবর্তীতে সকল হত্যায় বিএনপির ওপর ধারাবাহিকভাবে দোষ চাপানো হয়েছে।
তিনি বলেন, মূলত দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, লাখ লাখ কোটি টাকা পাচার হওয়া, বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লোপাট, গুম, খুন, গুপ্তহত্যার ভয়াবহতা থেকে জনদৃষ্টি ঝাপসা করতেই সরকার জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে যুক্ত করার অপচেষ্টা করেছে।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিদের চিহ্নিত করে তাদের ধরার ব্যর্থতাই প্রমাণ করে সরকার জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের সঙ্গে জড়িত।
তিনি বলেন, দেশে একের পর এক সংঘটিত বিদেশি নাগরিক, ধর্মযাজক, পুরোহিত, ধর্মান্তরিত খ্রিস্টান, ব্লগার, বাউল-সাধক খুন হচ্ছে। সরকার এসবের কোন কুলকিনারা করতে পারছে না। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতেই সরকার বিএনপির ওপর দোষ চাপাচ্ছে।
বিবৃতিতে মির্জা ফখরুল অবিলম্বে এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহারের জোর দাবি জানান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি