যৌথ বাহিনীর আত্মসমর্পণের আহ্বানে জঙ্গিদের তিন শর্ত

প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০১৬

যৌথ বাহিনীর আত্মসমর্পণের আহ্বানে জঙ্গিদের তিন শর্ত

Manual7 Ad Code

download (3)

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : রাজধানীর গুলশানের রেস্টুরেন্টে জিম্মি সংকটের অবসান ঘটাতে সন্ত্রাসীদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে যৌথ বাহিনী। এই বাহিনীতে সেনা কমান্ডো, নৌ কমান্ডো, র‌্যাব, পুলিশ ও বিডিআর সদস্যরা রয়েছেন। তারা হ্যান্ড মাইকে বারবার জিম্মিদের ছেড়ে দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। পুলিশ ও যৌথ বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual6 Ad Code

জবাবে তারা আত্মসমর্পণের তিনটি শর্ত দিয়েছে। শর্ত তিনটি হলো-
১. একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে।
২. তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে।
৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযানকে স্বীকৃতি দিতে হবে।
প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, হামলাকারীরা বার বার রেস্টুরেন্টের ভেতর থেকে চিৎকার করে তাদের শর্তের কথা জানাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code