পুলিশ দিয়ে জঙ্গি নির্মূল হবে না, প্রয়োজন ঐক্যের

প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

পুলিশ দিয়ে জঙ্গি নির্মূল হবে না, প্রয়োজন ঐক্যের

Manual3 Ad Code

download (8)

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দেশের গণতন্ত্রহীন পরিবেশকেই জঙ্গিবাদীরা সুযোগ হিসেবে গ্রহণ করেছে। ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের পেছনে গণতন্ত্রহীন পরিস্থিতি সহায়ক ভূমিকা রেখেছে। এ অবস্থায় শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না, এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্যের।

সোমবার (০৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে গুলশানের হলি আর্টিসানে হামলার পরিপ্রেক্ষিতে জেএসডি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকা সত্ত্বেও জঙ্গিরা অস্ত্র ও বোমা নিয়ে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে যে  হামলা পরিচালনা করেছে তা জাতির জন্য এক অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি।

রব বলেন, হলি আর্টিসানে জঙ্গি হামলায় দুইজন পুলিশ অফিসারসহ ২০ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনা ভবিষ্যতে এর চেয়েও বড় হামলার ইঙ্গিত বহন করছে।

Manual5 Ad Code

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে আইএস আছে কি নাই এই বিতর্কে না গিয়ে চলমান জঙ্গিবাদের উৎস ও ইন্ধনদাতাদের খুঁজে বের করুন।

প্রধানমন্ত্রীরর প্রতি আহ্বান জানিয়ে এই নেতা বলেন, অবিলম্বে রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দ্বন্দ্ব, পারস্পারিক প্রতিহিংসা ভুলে রাজনৈতিক দল ও সকল শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় কনভেনশন আহ্বান করুন। দেশের রাজনীতি, রাষ্ট্রব্যবস্থাপনা ও আইন কানুনকে বর্তমান সমাজ  চাহিদার উপযোগী করে তুলুন।

Manual3 Ad Code

নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘আমরা তাদের রক্ষা করতে পারিনি। অপারেশন যখন করতেই হলো তবে তা আট ঘণ্টা পরে কেন? অপারেশন আগে করা গেলে হয়তো তাদের জীবিত  উদ্ধার সম্ভব হতো। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে কোনো সংকট, জাতীয় দুর্যোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) গঠন করতে হবে।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলন থেকে আগমী ১৪ জুলাই বিকাল ৪ টায় জেএসডির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সিনিয়র সহ-সম্পাদক এমএ গুফরান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম, শহিদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code