সরকারের দায়িত্ব ছিল জাতীয় ঐক্যের ডাক দেয়া : হান্নান শাহ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

সরকারের দায়িত্ব ছিল জাতীয় ঐক্যের ডাক দেয়া : হান্নান শাহ

Manual7 Ad Code

images (2)সুরমা মেইল নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, জাতীয় ঐক্যের প্রয়োজনে যেখানে যা করা দরকার বিএনপি তাই করবে। সরকার এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল জাতীয় ঐক্যের ডাক দেয়া। কিন্তু তিনি তা করেননি। যেহেতু জনগণ খালেদা জিয়াকে দেশনেত্রী হিসেবে আখ্যায়িত করেছেন, সেহেতু খালেদা জিয়াই জাতীয় সংকটকালে জাতীয় ঐক্যের ডাক দিয়ে তার দায়িত্ব পালন করেছেন।

রবিবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভয়েস অব ডেমোক্রেসি আয়োজিত ‘জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য হলে সরকার টিকবে না বলে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানে, খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্য হলে সরকার টিকবে না। সে কারণে তারা খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করেছে। তবে তারা না এলেও জনগণকে নিয়ে জাতীয় ঐক্য হবে।
বর্তমান সরকারকে দখলদার সরকার আখ্যা দিয়ে হান্নান শাহ বলেন, দখলদারিত্ব এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সরকারের পক্ষে সন্ত্রাস বা জঙ্গি দমন সম্ভব নয়।  এক সন্ত্রাসের পক্ষে আরেক সন্ত্রাস দমন সম্ভব নয়। সরকার দলীয় বাহিনীই সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও তিনি দাবি করেন।
আয়োজক সংগঠনেরর সভাপতি জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিএনপি নেতা আবু নাছের মুহম্মদ রহমতউল্লাহ, খালেদা  ইয়াসমিন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code