অস্তিত্ব টিকিয়ে রাখতে খালেদার ঐক্যের ডাক : হাসান

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

অস্তিত্ব টিকিয়ে রাখতে খালেদার ঐক্যের ডাক : হাসান

Manual8 Ad Code

download (3)সুরমা মেইল নিউজ : রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতে খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৯ জুলাই) স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দেশবাসীর করণীয়’-শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া আজ জাতীয় ঐক্যের কথা বলেছেন। জঙ্গিদের সঙ্গে নিয়ে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কথা বলেছেন। ইতোমধ্যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং জঙ্গিবাদের অভিযোগ আড়াল করার উদ্দেশ্যে বেগম জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

Manual1 Ad Code

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা হাসিবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামছুল হক টুকু, সাবেক রাষ্ট্রদূত আবদুল মোমেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code