দেশে জঙ্গি আমরা কেউ নিরাপদ নয় : সোবাহান

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬

দেশে জঙ্গি আমরা কেউ নিরাপদ নয় : সোবাহান

Manual3 Ad Code

ikbal20160207094013

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বলেছেন, দেশে যে জঙ্গিবাদ তৈরি হয়েছে তাতে আমরা কেউ নিরাপদ নয়, এ বিপদ আমাদের সবার। আগে তো বলতাম মাদ্রাসা, এখন দেখি আমার ঘরে জঙ্গি। একেবারে শিক্ষিত তরুণরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ‘নিউজ এন্ড ভিউজ’ টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, শুধু কঠোর ভাবেই জঙ্গি মোকাবেলা করা যাবে বিষয়টা এরকম নয়। তারা (জঙ্গি) যেভাবে মোটিভেটেট হয়েছে, ঠিক সেভাবেই তাদের বুঝিয়ে ভালো পথে আনতে হবে।

জামায়াত না ছাড়লে বিএনপি’র সঙ্গে ঐক্য করবে না সরকারি দল এ প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে প্রমাণ হয়েছে জামায়াত-শিবির জঙ্গি ও সন্ত্রাসী দল। ১৯৭১ সাল থেকে মৌলবাদ ও জঙ্গিবাদ কর্মকাণ্ড করে আসছে জামায়াত ইসলামী। সুতরাং ঐক্যের প্রশ্নে জামায়াতকে ছাড়া উচিৎ।

সরকার কেন জামায়াতকে নিষিদ্ধ করছে না উপস্থাপকের এমন প্রশ্নে-তিনি বলেন বিএনপি যদি সরকারকে দাবি জানান জামায়াত নিষিদ্ধ করতে তাহলেই দলটিকে নিষিদ্ধ করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code