আ’লীগ ঐতিহ্য হারিয়ে ফেলেছে ক্ষমতার লালসায় : রিজভী

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৬

আ’লীগ ঐতিহ্য হারিয়ে ফেলেছে ক্ষমতার লালসায় : রিজভী

Manual2 Ad Code

download

সুরমা মেইল নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এখন আর একটি রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ তার ঐতিহ্য হারিয়ে ফেলে ক্ষমতার লালসায় দু:শাসনের মাধ্যমে দেশের জনগণকে বিষম মরণঘূর্নিতে ফেলে দিয়েছে। ফলে পথবিচ্যুৎ এই দলটি বহুত্ত্ববাদী গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা সবকিছুকে জলাঞ্জলি দিয়েছে। আর দলটির প্রধান দেশের প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী একটি দেশের পক্ষে নিজেকে বাংলাদেশের কেয়ারটেকারে পরিণত করেছেন।

Manual5 Ad Code

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

রিজভী আরও বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার ভংঙ্কর চক্রান্তজালে দেশকে আটকে রাখতে চাচ্ছে। নতুন নতুন কুটচাল দিয়ে অবৈধ ক্ষমতাকে ধরে রেখেছে। দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য নীল নক্শা অনুযায়ী একের পর এক ফাঁদ তৈরি করতে জ্ঞাত অজ্ঞাত বিভিষিকা নামিয়ে আনা হয়েছে সারাদেশব্যাপী। বিএনপিকে ধ্বংস করার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নানাভাবে পর্যদুস্ত করতে প্রতিহিংসার ছোবল দিয়ে যাচ্ছেন বিরতিহীনভাবে। আর এই প্রতিহিংসার বিষ প্রবাহিত হয়ে গোটা জাতিকেই বেদনায় নীল করে দিয়েছে। এই সরকারের আন্দোলনের ফসল ১/১১ এর মঈনউদ্দন-ফখরুদ্দিনের সরকার তারেক রহমানের ওপর  চালিয়েছে নিষ্ঠুর ও বর্বর নির্যাতন। এরই ধারাবাহিকতায় এখনও পর্যন্ত চলছে তাঁর ওপর নানামূখী মিথ্যা মামলা মোকদ্দমা, হুমকি,  মিথ্যাচার ও কুৎসা রটনাসহ এখন খালাস পাওয়া একটি মামলায় আদালতের কাঁধে বন্দুক রেখে একেবারে অন্যায়-অন্যায্যভাবে সাজা দেয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code