বুধবারের কর্মসূচি সফল করতে খালেদার কড়া নির্দেশনা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

বুধবারের কর্মসূচি সফল করতে খালেদার কড়া নির্দেশনা

Manual5 Ad Code

download (4)

সুরমা মেইল নিউজ : আগামীকাল বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিতব্য দেশব্যাপি বিএনপির বিক্ষোভ সমাবেশের কর্মসূচি স্ব স্ব এলাকায় থেকে পালন করতে নেতাদের কড়া নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual8 Ad Code

বিশেষ করে যারা নবম জাতীয় সংসদে বিএনপির মনোনয়নে নির্বাচন করেন এবং আগামীতে নির্বাচন করতে ইচ্ছুক, তাদেরকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

Manual8 Ad Code

নেতাদেরকে এ নির্দেশনা দেয়া হয় বলে চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে। গত শনিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের কর্মসূচি সফলেও সংশ্লিষ্ট নেতাদেরকে এ নির্দেশনা দেয়া হয় বলে সূত্র জানায়।

Manual8 Ad Code

মুদ্রাপাচার মামলাকে ‘মিথ্যা’ দাবি করে এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বুধবার ঢাকা মহানগরীসহ দেশের সব মহানগরের থানায় থানায় এবং সব উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code