কল্যাণপুরে নিহত জঙ্গি না নিরিহ মানুষ জনগণ জানতে চায়

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

কল্যাণপুরে নিহত জঙ্গি না নিরিহ মানুষ জনগণ জানতে চায়

Manual8 Ad Code

download (5)

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সন্দেহ প্রকাশ করে বলেছেন, কল্যাণপুরে জঙ্গি নিহতের ঘটনায় নিরিহ মানুষ কিনা তা জনগণ জানতে চায়।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যাপ-ভাসানীর ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

হান্নান শাহ বলেন- গুলশানে জঙ্গি হামলায় কত জন জঙ্গি ছিল তার সঠিক তথ্য আমরা এখনো জানতে পারি নাই। পুলিশ যখনই বন্দুকযুদ্ধের কথা বলেন, তখনই মানুষ সন্দেহ করেন তারা কি অপরাধী ছিল কিনা। তাই কল্যাণপুরে যাদেরকে জঙ্গির নামে হত্যা করা হয়েছে তারা সঠিক অপরাধী কি না তা নিয়ে মানুষ শঙ্কায় আছে।

তিনি বলেন- বিচারবহির্ভূত হত্যা কার নির্দেশে হয় তা আপনারাও জানেন; আমিও জানি। একদিন বিচারবহিভূত হত্যার জন্য বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এ সরকারের নির্দেশে বহু ঘটনা ঘটেছে। এমনি কোন ঘটনা ঘটে না। কারো না কারো নির্দেশে ঘটনা ঘটে। যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে।

Manual1 Ad Code

বিএনপির এই নেতা বলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদে বলেছেন, সংসদ সদস্যারা কাবিখার টাকা চুরি করেছেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওনি ভাল মানুষ। আর সবাইকে চোর বানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী তো বলছেন, তার দলে চোর নেই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, আপনি আপনার বাবা শেখ মুজিবের কথা মনে করেন। আপনার বাবা বলেছিলেন, সবাই পায় তেলের খনি আর আমি পেয়েছি চোরের খনি। আপনি( শেখহাসিনা) ইনুর কথা পরোক্ষভাবে আপনি সমর্থন করেছেন। আপনার দলের সবাই খেয়েছেন। খাওয়া আপনাদের পুরানো অভ্যাস। আর দোষ দেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের।

তিনি আরো বলেন, আইনে আছে অর্থপাচার মামলায় কাউকে সাজা দিতে হলে অর্থ এ দেশ থেকে যেতে হবে। কিন্তু টাতা তো এদেশ থেকে যায় নাই। ঘটনা ঘটেছে সিঙ্গাপুরে। মামলা করলে তারা করতে পারে। এদেশের সরকার মামলা করতে পারেনা।

Manual4 Ad Code

ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার আলী, ইসলামিক পার্টির মহাসচিব এম এ কাশেম, ন্যাপ-ভাসানীর ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা আকন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code