জঙ্গিদের উসকানি মূলক বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা : নাসিম

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

জঙ্গিদের উসকানি মূলক বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা : নাসিম

Manual7 Ad Code

download (7)

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গিদের উসকানি দিতেই বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন।

বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

Manual3 Ad Code

কল্যাণপুরে নিহতরা জঙ্গি না সাধারণ মানুষ, তা নিয়ে সন্দেহ আছে- বিএনপির নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহের এমন বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, আবার নতুন করে প্রমাণ হয়েছে এরাই জঙ্গির মদদদাতা। এরা জঙ্গির প্রশ্রয়দাতা। চিহ্নিত জঙ্গি খতম করার পরে বিএনপির এক নেতা বলে, জঙ্গি কি না বিচার করতে দেখতে হবে। জঙ্গিদের উৎসাহিত করার জন্য, জঙ্গিদের উসকানি দেওয়ার জন্য এ ধরনের কথা তারা (বিএনপি নেতারা) বলছেন।

Manual1 Ad Code

নাসিম বলেন, বেগম জিয়ার ঐক্যের ডাক ভাঁওতাবাজি ছাড়া কিছু না। টোটালি স্টান্টবাজি।  দেশ যখন শেখ হাসিনার ডাকে ঐক্যবদ্ধ হয়ে গেছে, তখন নিজের চামড়া বাঁচানোর জন্য ঐক্যের কথা বলছেন। ভাঁওতাবাজি, ভণ্ডামি ছাড়া কিছুই না।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গি-সন্ত্রাসী কর্মোণ্ডের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব। গতকাল কল্যাণপুরে সফল অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ নাসিম ১৪ দলের পক্ষে জঙ্গি-সন্ত্রাসবিরোধী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ জুলাই মাগুরায় ও ১১ আগস্ট দিনাজপুরে প্রতিরোধ সমাবেশ, ৩১ জুলাই ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে প্রতিরোধ সমাবেশ।

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের শরিক দলগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ আগস্ট যৌথভাবে শোক সভার আয়োজন করা হবে। এ ছাড়া ১৫ আগস্ট প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

Manual4 Ad Code

এর আগে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের সভায়  উপস্থিত ছিলেন আাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশন মহাসচিব এম এ আউয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code