সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : জঙ্গি দমনে দেশের ১৬ কোটি মানুষের সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পাশপাশি জনগণকে চোখ-কান খোলা রাখতেও বলেছেন তিনি।
বুধবার (২৭ জুলাই) রাজধানীতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ বেতার এই মতবিনিময় সভার আয়োজন করে।
জনগণের উদ্দেশে ইনু বলেন, সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কমিটি হবে। এই কমিটি ও প্রশাসনকে সহযোগিতা করুন। জঙ্গি দমনে ১৬ কোটি মানুষের সহযোগিতা চাই।
মন্ত্রী আরো বলেন, জঙ্গিদের যারা দোসর, যারা জঙ্গি উৎপাদনের কারখানা, মদদদাতা, তাদের সবাইকে চিহ্নিত করা হবে। এখানে কোন দলকে দমন নয়, যারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দমন করা হচ্ছে। মানি লন্ডারিং মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জেল-জরিমানা হওয়ার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, টাকা পাচার হয়েছে। চুরি দমন করা হয়েছে। এখানে ব্যক্তি মুখ্য নয়।
Design and developed by ওয়েব হোম বিডি