জাতীয় পার্টিকে কখনও ভুলা যাবে না : এহিয়া এমপি

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

জাতীয় পার্টিকে কখনও ভুলা যাবে না : এহিয়া এমপি

Manual1 Ad Code

a1cb9973-7f0d-4748-8ca1-437

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, প্রত্যেক মত ও পথের মানুষকে সাথে নিয়ে আমি এলাকার উন্নয়ন করতে চাই।

Manual7 Ad Code

তিনি শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ছোটখুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ছোটখুরমা শাহী ঈদগাহ পর্যন্ত ৭০০ মিটার রাস্তার ইটসলিং কাজের শুভ উদ্বোধন শেষে স্থানীয় ছোটখুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জীবনের প্রথম প্রেম যেভাবে ভুলা যায় না, ঠিক তেমনি জাতীয় পার্টি থেকে যারা অন্য দলে চলে গেছেন তারা জাতীয় পার্টিকে কখনও ভুলতে পারবেন না। তাই এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পার্টির সাবেক ওই নেতৃবৃন্দকে পুণরায় জাতীয় পার্টিতে যোগদানের আহ্বান জানান।

Manual7 Ad Code

এহিয়া বলেন, যুব সমাজকে নিয়ে দেশের মানুষ আজ আতঙ্কিত। কিছু লোক যুবকদেরকে ভুল বুঝিয়ে সন্ত্রাসের পথে ঠেলে দিচ্ছে। এমপি ইয়াহয়া চৌধুরী বলেন- যাদের জীবন হতাশার চাদরে মোড়ানো, তারাই সন্ত্রাসের পথ বেচে নেয়। সন্ত্রাস করে যদি ক্ষমতায় যাওয়া যেত তাহলে জাসদ বহু আগে দেশের রাষ্ট্র ক্ষমতায় যেত। তাই সকলকে সুন্দর স্বপ্ন দেখতে হবে, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে।

Manual1 Ad Code

অলংকারী ইউনিয়নের ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান হিরণ’র সভাপতিত্বে ও জাপা নেতা রাসেল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা নাজমুল ইসলাম রুহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, জাপা নেতা রুবেল আহমদ আফজল। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আফরু মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী সিতাব আলী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজম আলী, ছোটখুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু লাল গুণ, লালটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুন নুর, স্থানীয় ইউপি সদস্য রিয়াজ আলী, জাপা নেতা হাজী সাজ্জাদুর রহমান, প্রবাসী কাচা মিয়া, উস্তার আলী, তাহির আলী, যুবসংহতি নেতা লুৎফুর রহমান, বাদশা মিয়া, কয়েছ আলী, রিপন খান, আব্দুল মুকিত, রফিক উদ্দিন, মজিদ আলী, মানিক আলী ও রুহুল আমীন প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code