সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : জঙ্গিবাদের কারণে রাজনৈতিক সুবিধা নিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেছেন সমাবেশে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রোববার রাজধানীর মহানগর নাট্য মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মেনন বলেন, জঙ্গিরা যখন হামলা চালায় তখন সামনে থাকে জঙ্গিরা আর পেছনে থাকে বিএনপি-জামায়াত। সময় এসেছে জামায়াতের ছাত্র সংগঠন শিবিরকে নিষিদ্ধ করার। জামায়াতকে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারের নিয়ন্ত্রণে আনার দাবি জানান রাশেদ খান মেনন।
সভায় আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদকে দমন নয় তাদেরকে নির্মূল করতে হবে। তাদেরকে খতম করতে হবে। সবাই সবার দিকে দৃষ্টি রাখলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
কামরুল বলেন, এই জঙ্গিবাদ নির্মূল করা এখন সময়ের ব্যপার মাত্র। আপনারা দেখতে পাবেন কিছু দিনের মধ্যে জঙ্গি নির্মূল হয়ে যাবে।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
Design and developed by ওয়েব হোম বিডি