বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি খালেদার আহ্বান

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি খালেদার আহ্বান

Manual8 Ad Code

download (1)সুরমা মেইল ডেস্ক : বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকার এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Manual8 Ad Code

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।  বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ষড়ঋতুর এই দেশে কষ্টসহিষ্ণু মানুষ যুগযুগধরে প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে। এবারও শত প্রতিবন্ধকতা কাটিয়ে বন্যাকবলিত সংশ্লিষ্ট জেলাগুলোর উপদ্রুত মানুষ সংকট নিরসনে সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই গুরুতর সংকটে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থাকবে।

তিনি বলেন, আমি উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলাগুলোর বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে দ্রুততার সঙ্গে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code