সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগসহ আরো কয়েকটি রাজনৈতিক দল জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিলেও জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়বে বিএনপি। সেই ঐক্য দেশ রক্ষা করবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায় ষড়যন্ত্রমুলক রায়ে’র প্রতিবাদে এর সভার আয়োজন করে ‘৯০এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য পরিষদ’। সভায় ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের আলোচিত নেতারা বক্তব্য রাখেন।
সরকার বিএনপি ও জিয়াউর রহমানের পরিবারকে ‘ভয় পায়’ বলেই ষড়যন্ত্র করছে দাবি করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অর্থ পাচার মামলায় নিম্ন আদালত থেকে খালাস পাওয়ার পরও তারেক রহমানকে উচ্চ আাদলতে সাজা দেওয়ায় প্রমান হয়েছে, এটি সেই ষড়যন্ত্রের অংশ। কিন্তু যতই ষড়যন্ত্র হোক জাতীয়তাবাদী শক্তিকে অতীতেও নিশ্চিহ্ন করা যায়নি, ভবিষ্যতেও যাবেনা।
তিনি আরো বলেন, আধিপত্যবাদীরা মনে করেছিলো, জিয়াউর রহমানকে হত্যা করে জাতীয়তাবাদী শক্তিকে নি:শেষ করে দেওয়া যাবে। কিন্তু তা হয়নি। জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া আরো জনপ্রিয় হয়েছেন।
দেশের সংকট নিরসনে সরকারের ‘বোধোদয় হবে’ আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। এর মাধ্যমেই জঙ্গিবাদকে দমন করা সম্ভব। সেজন্য খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।
বিএনপি নেতা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, জাতীয় গণতান্ত্রিক পার্টিÑজাগপার মহাসবি খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি