দুই সহোদরকে কুপিয়ে-গুলি করে হত্যা, আটক ৪

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

দুই সহোদরকে কুপিয়ে-গুলি করে হত্যা, আটক ৪

Manual8 Ad Code

index

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নাটোরের সিংড়ার বরগ্রামে সাবেক এক ইউপি সদস্য মোজাফফর আলী (মোজাই ডাকাত) ও তার সহোদর হাসেম আলীকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত মোজাই ডাকাতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ আসামির নাম উল্লেখসহ আরো ১৫/২০জনকে অজ্ঞাত আসামি করে সিংড়া থানায় মামলাটি করেন। মামলায় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক ৪ নারীকে আসামি করায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

শুক্রবার রাতে মামলাটি এজাহারভুক্ত করা হয়। এ ঘটনায় মোজাই ডাকাতের অপর ভাই মহসিনও আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহতেরা সবাই বরগ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

Manual6 Ad Code

এর আগে শুক্রবার ভোরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন ও তার ভাই হাসেম আলীকে গুলি ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ বর্তমান মেম্বার ইউনুস আলীর সমর্থকরা। তাদের লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর পুলিশ সুপার শ্যামল মুখার্জীসহ ঊর্ধ্বতন কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শুক্রবার বিকেলে স্থানীয় আসমা বেগমসহ ৪ নারীকে আটক করে পুলিশ। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code