সিলেট ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে নতুন করে সংঘর্ষে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো তিন শতাধিক।
শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে বুড়গাম জেলার চাদুরা এলাকায় বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান মোহাম্মদ মাকবুল নামে ৪৫ বছর বয়স্ক এক ব্যক্তি। তার মৃত্যুকে কেন্দ্র করে পর পুরো শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শহরের খানসাহিব এলাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের ছোঁড়া ফাঁকা গুলিতে নিহত হন আরো একজন। এছাড়াও এদিন রাজ্যের সোপোর এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হন আরো এক বিক্ষোভকারী।
গত ৯ জুলাই, সন্ত্রাসী গোষ্ঠী হিযবুল মুজাহিদিন এর সদস্য বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে কারফিউ বলবৎ রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি