জনতার মুখোমুখি হচ্ছেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

Manual2 Ad Code

index

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকেলে নয়া দিল্লির গান্ধী স্টেডিয়ামে জনতার মুখোমুখি হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০১৪ সালের ২৬ জুলাই মোদি প্রশাসনের যাত্রা শুরু হয়। এ দুই বছরে সরকারের নানা অর্জন ও কার্যক্রম দেশ এবং জাতির সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন।

Manual3 Ad Code

‘মাই গভর্মেন্ট প্লাটফর্ম’ শিরোনামে মোদি সরকারের দুই বছরের অর্জন নিয়ে দিনব্যাপী চলছে নানা কার্যক্রম। আর বেলা ৫টা থেকে ৬টার মধ্যে নরেন্দ্র মোদি জনতার মুখোমুখি হয়ে মতবিনিময় করবেন।

Manual1 Ad Code

এ অনুষ্ঠানে প্রায় দুই হাজার জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা ‘মাই গভর্মেন্ট প্লাটফর্ম’র সাথে সম্পৃক্ত। তারা প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন প্রশ্ন, ধারণা ও পরামর্শ শেয়ার করার সুযোগ পাবেন।

Manual3 Ad Code

সরকার ও নাগরিকদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ভারত সরকার পরিচালিত ‘মাইগভ’ ওয়েবসাটের নির্বাহী প্রধান গৌরভ দ্বিবেদী বলেন, মাইগভ’র ৩৫ লাখ নিবদ্ধিত ব্যবহারকারী রয়েছেন। অনলাইনের মাধ্যমে তারাও বিভিন্ন আলোচনা, মতামত, ভোট ও জরিপে অংশ নিতে পারবেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code