ইরানে পরমাণুবিজ্ঞানীর ‘ফাঁসি’

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

ইরানে পরমাণুবিজ্ঞানীর ‘ফাঁসি’

Manual6 Ad Code

download (2)

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের আলোচিত পরমাণুবিজ্ঞানী শাহরাম আমিরিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শাহরাম ২০১০ সাল থেকে বন্দী ছিলেন। তার মা জানান, শাহরামের লাশ তাদের কাছে পাঠানো হয়েছে। তার ঘাড়ের চারদিকে রশির দাগ আছে। এতে দৃশ্যমান হয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। পরিবার জানিয়েছে, শাহরামের লাশ দাফন করা হয়েছে।

Manual3 Ad Code

শাহরাম ২০০৯ সালে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে নিখোঁজ হন। পরে তিনি যুক্তরাষ্ট্রে আত্মপ্রকাশ করেন। তখন তিনি দাবি করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাকে অপহরণ করেছিল। ঘটনা নিয়ে শাহরামের একাধিক বক্তব্যে সাংঘর্ষিক তথ্য পাওয়ার খবর বের হয়।

Manual7 Ad Code

ওই সময় মার্কিন কর্মকর্তারা দাবি করেন, শাহরাম নিজ ইচ্ছায় যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আবার নিজের ইচ্ছাতেই দেশে ফিরে যাচ্ছেন।

Manual7 Ad Code

নানা নাটকীয়তার পর ২০১০ সালে দেশে ফেরেন শাহরাম। তাকে নায়কোচিত সংবর্ধনা দেয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাহরামকে গোপন স্থানে বন্দী করে রাখা হয়। তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেয়া হয়েছে বলে খবর বের হয়।

পরিবারের পক্ষ থেকে ওই সময় জানানো হয়, শাহরামকে বন্দী করা হয়েছে। তার জীবন নিয়ে পরিবার শঙ্কিত। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে শাহরামের ব্যাপক জানাশোনা ছিল বলে কথিত রয়েছে। সূত্র: সংবাদমাধ্যম

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code