মেক্সিকোতে ঝড় ও ভূমিধসে ৩৮ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

মেক্সিকোতে ঝড় ও ভূমিধসে ৩৮ জনের মৃত্যু

Manual2 Ad Code

M-sm20160808082532

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পূর্বাঞ্চলে রোববার মৌসুমি ঝড় আর্লের প্রভাবে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩৮ জন মারা গেছে। পুয়েবলা রাজ্যে ২৮ জনের প্রাণহানি ঘটে।

Manual4 Ad Code

এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সরকার বলছে, ভূমিধসে বেশ কয়েকটি ঘরবাড়ি চাপা পড়েছে। বেরাত্রুজ রাজ্যের গভর্নর জানান, সেখানে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

Manual6 Ad Code

পুয়েবলা রাজ্যের গভর্নর জানান, হুয়াচিন্যানগো শহরে প্রচুর বৃষ্টি হয়েছে। পুয়েবলার বেশ কয়েকটি মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। দুটি সেতু ধসে গেছে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ নেই।

Manual4 Ad Code

বৃষ্টির কারণে পুয়েবলাতে দুই শতাধিক লোক গৃহহীন হয়ে পড়েছে। বেরাক্রুজে নদীগুলো ফুঁসে উঠেছে। সেখান থেকে অনেক পরিবার সরে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code