বিএনপি-জামায়াত একই ভাবধারায় বিশ্বাসী: হানিফ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

বিএনপি-জামায়াত একই ভাবধারায় বিশ্বাসী: হানিফ

Manual8 Ad Code

সংগৃহীত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির কমিটিতে দন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দলের আত্মীয়-স্বজনদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। এ থেকেই বুঝা যায় বিএনপি ও জামায়াত পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসী এবং দল দুটির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই।

Manual1 Ad Code

সোমবার সকালে বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code