কিছু পণ্ডিত যুগে যুগে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় : কামরুল

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

কিছু পণ্ডিত যুগে যুগে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় : কামরুল

Manual4 Ad Code
images (1)
সুরমা মেইল ডেস্ক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সুশীল সমাজের প্রতিনিধিদের সমালোচনা করে বলেছেন, বিএনপির সঙ্গে ঐক্যের বিষয়ে কিছু ব্যক্তি পাণ্ডিত্বপূর্ণ কথা বলছেন। এ রকম পণ্ডিত ড. মোহর আলী, ড. সাজ্জাদ হোসেনরা ১৯৭১ সালেও ছিল। কিছু পণ্ডিত যুগে যুগে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। আজকেও কিছু পণ্ডিত আছেন যারা সমালোচনা করে বিভিন্ন কথা বলছেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘রক্ত স্নাত আগস্ট, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেছেন, বিএনপির দলগত কমিটি বাজার কমিটির মত ৫০২ সদস্যের কমিটি আমরা দেখলাম। সেই তাদের সঙ্গে কিসের ঐক্য? জাতীয় ঐক্য আমাদের হয়ে গেছে। বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে তাতে অচিরেই আমরা এ সকল জঙ্গিদের নির্মূল করবো।
জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশকে অনুসরণ করছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গি নির্মূলে যে প্রক্রিয়া অবলম্বন করা হয় বাংলাদেশেও একই প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। কিন্তু সেই প্রক্রিয়া নিয়ে দেশের পণ্ডিত ব্যক্তিরা সমালোচনা করেন।
গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আখতারুজ্জামান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশন সমিতির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল, শোলাকিয়া ঈদগাহের প্রধান ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ইসলামী ঐক্য জোটের সভাপতি মিসবাহুর রহমান চৌধুরী প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code