দুই শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার, মা আটক

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬

দুই শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার, মা আটক

Manual6 Ad Code

basabo

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর উত্তর বাসাবো থেকে দুই শিশুর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার ভোরে উত্তর বাসাবোর কমিউনিটি সেন্টারের পাশের ১৫৭/২ নম্বর বাসার সাততলা থেকে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস ফকির।

Manual3 Ad Code

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উত্তর বাসাবোর বউবাজার এলাকায় সাততলা একটি বাড়ির দুই রুম থেকে মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬) নামে ভাইবোনের লাশ উদ্ধার করে পুলিশ।

তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়।

Manual8 Ad Code

ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মো. মারুফ হাসান সাংবাদিকদের বলেন, ওই দুই শিশুর বাবা মাহবুবুর রহমান এশার নামাজ পড়তে বাইরে বের হয়েছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে শোয়ার ঘরে ছেলে মাশরাফি বিন মাহবুব আবরারের এবং অপর ঘরে মেয়ে হুমায়রা বিনতে মাহবুব তাকিয়ার লাশ দেখতে পেয়ে চিকিৎকার দেন।

এসময় প্রতিবেশীরা ছুঁটে আসেন। কিন্তু সে সময় তারা সন্তানের মা তানজির রহমানকে বাসায় পাননি। এরপর তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

Manual7 Ad Code

পুলিশ কর্মকর্তা শেখ মো. মারুফ হাসান আরো বলেন, পুলিশ ধারণা করছে শিশু দুটি হত্যার সঙ্গে মা জড়িত থাকতে পারেন। হত্যার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত কী না তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তাদের পারিবারিক ও পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। ডিবি, সিআইডি ঘটনা তদন্ত করছে।

Manual7 Ad Code

মাহবুবুর রহমানের বড় বোন লায়লা নুর দাবি করেন, তানজির রহমান মানসিক ভারসাম্যহীন। আট বছর আগে তার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর তারা বুঝতে পারেন যে তিনি (তানজির রহমান) মানসিক ভারসাম্যহীন। তার মানিসক রোগের চিকিৎসা চলছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code