খালেদার স্বভাব বদলায়নি : হানিফ

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৬

খালেদার স্বভাব বদলায়নি : হানিফ

Manual6 Ad Code

hanif20160815141008

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মানবিক কারণে বা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নয়, দলের পলাতক নেতাকর্মীরা আসতে পারবে না তাই খালেদা জিয়া ১৫ আগস্ট মিথ্যা জন্মদিনে কেক না কাটার সিদ্ধান্ত নিয়েছেন।

Manual6 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার স্বভাব বদলায়নি উল্লেখ করে তিনি বলেন, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, তেমনি স্বভাবেরও দ্রুত পরিবর্তন হয় না। বঙ্গবন্ধুকে খাটো করতে পাকিস্তানের নির্দেশে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করতেন বলেও মন্তব্য করেন তিনি।

Manual2 Ad Code

সোমবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. আবদুস সালাম।

Manual2 Ad Code

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী, শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী। হানিফ বলেন, বঙ্গবন্ধু এমন ব্যক্তি ছিলেন যিনি ছাত্রজীবন থেকে অধিকার আদায়ের আন্দোলন করেছেন। শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে তাকে ১৪ বছর কারাগারে থাকতে হয়েছিল। তিনি অধিকার আদায়ে কথা বলতেন এটাই ছিল তার দোষ।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ’৭৫-এর পর ভুল ব্যখ্যা করা হতো। অথচ ইসলামের জন্য যা করেছেন শেখ মুজিবুর রহমানই করেছেন। ২১ বছর পর ক্ষমতায় আসার পর শেখ হাসিনা বাদবাকি কাজ করছেন।

Manual8 Ad Code

এদেশের চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, এটা ছিল আন্তর্জাতিক চক্রান্ত। মহান মুক্তিযুদ্ধের সময় যারা পরাজিত হয়েছিল তারাই এ কাজ করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ উন্নত দেশ হতো বলে মন্তব্য করেন মাহবুব-উল আলম হানিফ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code