সিলেট ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: নেপালে সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৩ জন। দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার দুপুরে কাভারি জেলার বিরতা দিরালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সড়ক থেকে ৫০০ মিটার গভীরে পরে যায়।
ঘটনাস্থল থেকে ৩৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ২৮ যাত্রীকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি