ঘরের ছেলে অবশেষে ঘরে ফিরলেন, ধন্যবাদ মঞ্জুর আলম

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬

ঘরের ছেলে অবশেষে ঘরে ফিরলেন, ধন্যবাদ মঞ্জুর আলম

Manual3 Ad Code

download (6)

সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী এম মঞ্জুর আলম আওয়ামী লীগে যোগ দিচ্ছেন! একথা তিনি নিজেই স্বীকার করেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে। এ সংবাদে তার এলাকার আওয়ামীলীগের তৃণমূল নেতারা বলছেন, ‘ঘরের ছেলে অবশেষে ঘরে ফিরলেন।’ ধন্যবাদ মঞ্জুর আলম, ধন্য তোমার জীবন।

Manual1 Ad Code

জানা গেছে, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর হাত ধরেই তিনি আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। যদিও তিনি এর আগে বিএনপির ব্যানারে নির্বাচন করে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র হয়েছিলেন।

Manual6 Ad Code

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তার উপদেষ্টার দায়িত্ব পান। যেটি পাঁচ বছর পালনও করেন। অবশ্য আওয়ামী লীগের নেতা হিসেবে মহিউদ্দিন চৌধুরীর সাথে তিনবার ওয়ার্ড কমিশনারও ছিলেন মঞ্জুর আলম।

কিন্তু গত বছর মেয়র নির্বাচনের দিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মঞ্জুর আলম। এমনকি সেদিন বিএনপি থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।

Manual5 Ad Code

গত এক বছর নীরব থাকলেও ফের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর হাত ধরে নগর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে চান তিনি। এ বিষয়ে আগ্রহ আছে মহিউদ্দিন চৌধুরীরও। যার কাছে জীবনে মেয়র হিসেবে প্রথম পরাজয়ের স্বাদ নিতে হয়েছিল মহিউদ্দিনকে।

মহিউদ্দিন চৌধুরী বলছেন, ‘দলছুট মঞ্জুর আলম দলে আসলে ভালো হবে।’

এর আগেও ২০০৮ সালের নির্বাচনে কোতোয়ালি আসন থেকে শিল্পপতি শামসুল আলমকে নিজ দলের মনোনয়ন পাইয়ে দিতে এক মহাকাণ্ড করে সমালোচিত হয়েছিলেন মহিউদ্দিন চৌধুরী। যদিও সেইবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে মহিউদ্দিন চৌধুরীর পছন্দের প্রার্থী শামসুল আলম ইউটার্ন নিয়ে বিএনপির টিকিটে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন বর্তমান প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির কাছে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকমাস আগে দলীয় এক আলোচনা সভায় ক্ষোভের সাথে বলেছিলেন, ‘আওয়ামী লীগের এমন দুরাবস্থা হয়নি যে, সেখানে ভাড়াটে বা অনুপ্রবেশকারীদের নিয়ে দল চালাতে হবে।’ দলে যাতে এই ধরনের কোনও অনুপ্রবেশকারীর আগমন না হয় সেদিকে দলের সকলকে সর্তক থাকার নির্দেশ ছিল তার।

Manual7 Ad Code

তবে তার এই নির্দেশের পরও দেশের বিভিন্ন স্থানে বিএনপি, জাপা ও জামায়াত থেকে আওয়ামী লীগে বেশকিছু লোকজন যোগ দিয়েছেন স্বদলবলে! এমনকি শিবির থেকে ছাত্রলীগের ভীড়েও অনেকে মিশে গেছেন!

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code